আমতা পরিদর্শনে পুলক রায়
দি নিউজ লায়ন; মুন্ডেশ্বরী নদীতে জলের স্রোতে তিনটি বাঁশের সেতু ভেঙে যাওয়ায় হাওড়া জেলার মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে আমতা বিধানসভার ভাটোরা। ফলে চরম সমস্যায় পড়েছে এলাকার ৫০ হাজার বাসিন্দা। যদিও ইতিমধ্যে আমতার বিধায়ক সুকান্ত পাল পুলিশি নজরদারিতে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে নৌকায় করে মানুষদের নদী পারাপারের ব্যাবস্থা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে।
অন্যদিকে রবিবার বিকেলে উদয়নারায়নপুরের নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায়। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা, আমতার বিধায়ক সুকান্ত পাল, উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা,সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রঘুনাথ চক্রবর্তী। পরে মন্ত্রী আমতায় একটি প্রশাসনিক বৈঠক করেন। এদিন মন্ত্রী পুলক রায় জানান আতঙ্কের কোন কারণ নেই। নদীর জল অনেকটাই নেমে গেছে। সেচ দফতরের পাশাপাশি প্রশাসনিক আধিকারিকরা সবদিক লক্ষ্য রাখছেন।

Post a Comment